চাঁদপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পুলিশের কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর মাঠ ক্যাম্পেইন ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ পরিচালনা বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই), পুলিশ লাইন্স, চাঁদপুরসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর