৯ অক্টোবর চাঁদপুর সফরে আসছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম

চাঁদপুর খবর রিপোট: রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম আগামী ৯ অক্টোবর (শুক্রবার) মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলা সফর করবেন। এ সফরে তিনি পদ্মা রেল সংযোগ প্রকল্পের মাওয়া অংশ এবং চাঁদপুর রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করবেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব-এঁর দপ্তর থেকে গত ৫ অক্টোবর জারি করা এক সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। সফরসূচি অনুযায়ী, ৯ অক্টোবর সকাল ৮টায় ঢাকার উত্তরায় নিজ বাসভবন থেকে সড়কপথে পদ্মা রেল সংযোগ প্রকল্প এলাকার উদ্দেশ্যে যাত্রা করবেন সচিব মো. ফাহিমুল ইসলাম। সকাল ৯টা ১৫ মিনিটে তিনি পদ্মা রেল সংযোগ প্রকল্প এলাকায় উপস্থিত হবেন এবং সকাল ৯টা ৩০ মিনিটে প্রকল্পের মাওয়া অংশ পরিদর্শন করবেন।

সকাল ১০টা ৩০ মিনিটে পরিদর্শন শেষে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২টায় চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর দুপুর ১টা পর্যন্ত মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি নেবেন। এরপর দুপুর ৩টায় তিনি চাঁদপুর রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করবেন। বিকেল ৫টায় চাঁদপুর সার্কিট হাউস থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৮টায় উত্তরায় নিজ বাসভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সফরসূচিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঢাকা, মুন্সীগঞ্জ ও চাঁদপুরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সফরকালে সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

চাঁদপুর রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শনকালে রেলওয়ে স্টেশনের অবকাঠামো, বিদ্যমান সুযোগ-সুবিধা ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত খবর