চাঁদপুরে নানা আয়োজনে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উদযাপিত

চাঁদপুর খবর রিপোর্ট : শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি’র সঙ্গে সারা দেশের জেলা প্রশাসকদের অংশগ্রহণে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল ৬অক্টোবর (মঙ্গলবার) চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে অংশগ্রহন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

কনফারেন্সে অংশগ্রহন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল কবির, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ সহ সংশ্লিষ্টজন।

দিবস উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন, দাবা, দেশাত্মবোধক ও শিশু অধিকার বিষয়ক সংগীত এবং সৃজনশীল নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ সংশ্লিষ্টজন।

ক্যাপসান: গতকাল শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সম্পর্কিত খবর