
স্টাফ রিপোর্টার : হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা-২০২৬ উৎসবকেশান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে ১৩ জুলাই (রোববার) জেলা পুলিশের আয়োজনে চাঁদপুরে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, রথযাত্রা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎসব চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা সতর্ক থাকবে। এ ক্ষেত্রে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, চাঁদপুর সদর উপজেলার আহবায়ক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, ইসকনের অধ্যক্ষ জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী ,
জেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংগঠনি সম্পাদক কার্তিক সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা,সাংস্কৃতিক সম্পাদক মাধুরী সাহা, হাইমচর উপজেলার সভাপতি বিবেক লাল মজুমদার, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি নিখিল চন্দ্র , কচুয়া উপজেলা শাখার সভাপতি ফনি ভুষণ মজুমদার তাপু , ফরিদগঞ্জ উপজেলা শাখার আহবায়ক লিটন দাস, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস,
মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ, সকল থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসব নির্বিঘ্ন করতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য আগামী ১৬ই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং উল্টো রথযাত্রা আগামী ২৪ শে জুলাই অনুষ্ঠিত হবে। রথযাত্রা উপলক্ষে শহরে শোভাযাত্রা বের হবে ১৬ ই জুলাই ও ২৪ শে জুলাই।



