
স্টাফ রিপোটার : টাকা আত্মসাতের মামলায় এনজিও কর্মকর্তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
এক হতদরিদ্র মহিলার নামে ঋণ জালিয়াতি করে আট লক্ষ টাকা আত্মসাৎ করার দায়ে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশনের এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
রোববার ৫ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে সাজেদা ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর শাখার কর্মকর্তা মো. ইয়াছিন এর বিরুদ্ধে শাখার গ্রাহক লতা বেগম জালিয়াতি ও প্রতারনার অভিযোগে এ মামলা দায়ের করেন। আসামী মো. ইয়াছিন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।



