কাল চাঁদপুরে আসছেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

চাঁদপুর খবর রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আগামীকাল মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রি. চাঁদপুর জেলা সফর করবেন।

মাননীয় মন্ত্রীর সফরসূচি নিম্নরূপ : এদিন সকাল ০৭:৪৫ ঘটিকায় মহাখালীস্থ ডিওএসএইচ নিজ বাসভবন হতে চাঁদপুর জেলার
উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১:০০ ঘটিকায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিতি হবেন।

পরে সকাল ১১:১৫ ঘটিকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। স্থান: মোলহেড, চাঁদপুর সদর, চাঁদপুর (বড় স্টেশন)। দুপুর ০১:৩০ ঘটিকায় মধ্যাহ্ন বিরতি। স্থান: সার্কিট হাউজ, চাঁদপুর।

বিকাল ০৩:৩০ ঘটিকায় সার্কিট হাউজ, চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যা ০৬:৪৫ ঘটিকায় মহাখালীস্থ ডিওএসএইচ নিজ বাসবভনে উপস্থিতি হবেন।

এটি সরকারি সফর। উক্ত সফরে মাননীয় মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আমিনুল ইসলাম (মোবাইল: ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ মামুন হাসান (০১৭১৮-৪৬৬৩৬৩) এবং মাননীয় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা/কর্মচারীগণ সফরসঙ্গী হবেন।

সম্পর্কিত খবর