
স্টাফ রিপোর্টার: চাঁদপুরের নতুন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।
০৫ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সাক্ষাতে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েব আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম, সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, শহর আমীর এডভোকেট শাহজাহান খান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সবুজ খান, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, জামায়াত নেতা এডভোকেট আবদুল কাদের খান, ছাত্র শিবিরের চাঁদপুর জেলা সভাপতি হাসিব, শহর সভাপতি জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।



