
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত চাঁদপুর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভা গতকাল শনিবার (৪ এপ্রিল ২০২৬খ্রি.) প্রতিষ্ঠানের অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর পরিচালনায় সভায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, পর্ষদের সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লতিফ, সদস্য সাংবাদিক রহিম বাদশা, সদস্য সাংবাদিক মুনির চৌধুরী, সদস্য সাংবাদিক কাদের পলাশ, শিক্ষক প্রতিনিধি সদস্য জান্নাতুল ফেরদৌস, শিক্ষক প্রতিনিধি সোলাইমান হোসেন প্রমুখ ।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের আগমন-প্রস্থান নিশ্চিত করা,বিদ্যালয়ের নামে সম্পত্তির নামজারি ও খাজনা পরিশোধ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় এবং আগামী শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেনিতে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিসহ নানা গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সোহেল রুশদী ।



