
চাঁদপুর খবর ডেক্স : নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৩০ মার্চ নবনিযুক্ত ৪২টি জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কার্যালয় সূত্রে জানা গেছে, গুলশান-২ এর সড়ক নম্বর ৮৬-এর ৬ নম্বর বাসায় অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা অংশ নিয়েছেন। সভায় স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম, উন্নয়ন অগ্রাধিকার এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভায় অংশ নেওয়া প্রশাসকদের তালিকা : পঞ্চগড়ের মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরের মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরের মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামের মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধার অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটের মো. মাসুদ রানা প্রধান, বগুড়ার এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জের মো. হারুনুর রশিদ, নওগাঁর মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীর মো. এরশাদ আলী, নাটোরের মো. রহিম নেওয়াজ, মেহেরপুরের মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ার সোহরাব উদ্দিন, ঝিনাইদহের মো. আবুল মজিদ, যশোরের দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরার আলী আহমেদ,
বাগেরহাটের শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনার এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীর স্নেহাংশু সরকার, ভোলার গোলাম নবী আলমগীর, বরিশালের আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠির মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরের আলমগীর হোসেন, টাঙ্গাইলের এস এম ওবায়দুল হক, শেরপুরের এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহের সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনার মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জের খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সিগঞ্জের এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জের মো. মামুন মাহমুদ,
রাজবাড়ীর আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জের শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরের খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরের সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জের মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটের আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারের মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম, কুমিল্লার মো. মোশতাক মিয়া, নোয়াখালীর মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরের সাহাব উদ্দিন, কক্সবাজারের এ টি এম নুরুল বশর চৌধুরী, গাজীপুরের রিয়াজুল হান্নান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় অংশ নেওয়া প্রশাসকদের সঙ্গে সরকার পরিচালনার মাঠপর্যায়ের অভিজ্ঞতা, উন্নয়ন কর্মকৌশল এবং স্থানীয় সরকারের কার্যকারিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে মতবিনিময় হচ্ছে।



