
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের দুটি ফিলিং স্টেশন পরিদর্শনসহ বাইকে তেল নিতে আসা চালক ও যাত্রীদের সাথে কথা বলেছেন চাঁদপুর-৩ (সদর- হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭ টায় প্রথমে চাঁদপুর শহরের মঠখোলা ফয়সাল ফিলিং স্টেশনে গিয়ে যাদের বাইকে কোনো পরিমাণ তেল নেই তাদেরকে তেল দেওয়ার জন্যে বলেন।
তিনি নিজে দাঁড়িয়ে থেকে বাইকারদের সাথে কথা বলেন এবং তেল পরিমাণ করে দিয়ার নির্দেশ দেন তেল দেয়ার জন্যে। এরপর জেলা পরিষদের সামনে শারমিন ফিলিং স্টেশনেও পরিদর্শন করেন।



