বাগাদী নিবাসী মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরীর মেয়ের বিবাহ সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর ওয়ারলেস বাজার বরকন্দাজ বাড়ী জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন বাগাদী ইউনিয়নের দক্ষিণ বাগাদী মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরীর মেয়ের বিবাহ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) কন্যার পৃত্রালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান অংশগ্রহণ করেন ইসলামপুর গাছতলা দরবারের পীর সাহেব খাজা মো. অলি উল্যাহ। তিনি দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক হাফেজ জাকির মৃধা, বাগাদী আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার উপাধক্ষ্য ড. আব্দুল মান্নান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাও. আহম্মদ উল্যাহ, মাওলানা মাহমুদুল হাসান সালেহী, ডা. মো. ওসমান গনিসহ পারিবারিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর