
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্র জোবায়েদ মিজি’র উপর বহিরাগতদের আতর্কিত হামলা ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গুরুত্বর আহত ছাত্র জোবায়েদ মিজি’র বাড়ী পাইকদী গ্রামে। পরে আহত ছাত্র জোবায়েদ সদর হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
গতকাল উক্ত ঘটনায় ভিকটিম পাইকদীর জোবায়েদ মিজির পিতা জসীম মিয়াজী বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। গতকাল ২এপ্রিল শাহতলী মরহুম হাশেম মিজির বাড়ীর সামনে এ ঘটনা ঘটে৷
এতে আসামী করা হয়, ১। শুভ (১৮), পিতা- জসিম মিজি, ২। জিনান (১৯), পিতা- সোহাগ মিজি, ৩। সোহাগ মিজি (৩৮), পিক্ষা মৃত নুরুল হক মিয়াজী, ৪। কাশেম মিয়াজী, পিতা- মৃত হজল হক মিয়াজী, সাং শাহতলী হাসিম মিজি বাড়ী, চাঁদপুর সদর, চাঁদপুরসহ অজ্ঞাত আরো ৬ জন।
গতকাল বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে জানালে তিনি চাঁদপুর সদর থানায় ওসিকে জানালে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেন। ওসির নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর সদর মডেল থানার এ এস আই পলাশ। সেই সাথে আসামীদের গ্রেফতারে মিজি বাড়ীতে অভিযান চালান । পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যান । তবে পুলিশ বলছে আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে ।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর ছেলে জুবায়েদ মিজি (১৫) বাদীর মেয়ের বাড়ী থেকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা নিয়ে বাদীর বাড়ীতে আসার পথে ঘটনাস্থলে বিবাদীগন বাদীর ছেলে পথ রুদ্ধ করে তাকে প্রান নাশের ভয়সহ আরো বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে। তাকে টাকা দেয়ার জন্য বল প্রয়োগ করে।
বাদীর ছেলে বিবাদীদেরকে টাকা না দেয়াতে বিবাদীগন আমার ছেলেকে দেশীয় অস্ত্র জি আই পাই, রিক্সার চেইন, চাকু, জি আই তার দিয়ে মারধোর করে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করে তার কাছ থেকে নগদ ৫০,০০০ টাকা নিয়ে যায়। বিবাদীদের হাত থেকে ভিকটিমকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। বিবাদীদের আঘাতের আলামত ভিকটিমের শরীরে বিদ্যমান রয়েছে।



