
চাঁদপুর শহরের এস.আর ডিজিটাল কালার ল্যাবের মালিক আজমল হোসেন মিরন গতকাল ৩০ মার্চ সোমবার চাঁদপুর সদর আমলী আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালতে তাকে জেল হাজতে প্রেরণ করেন। স
ঘটনার বিবরণে জানা যায়, মো: মুনসুর আলী, পিতা: হাকিম সিকদার, সাং- টুমচর, ডাকঘর- চিটিরহাট, থানা- মুলাদী, জেলা- বরিশাল।
বিবাদী : মো: আজমল হোসেন, পিতা- আ: আজিজ মিয়াজী, মিয়াজী বাড়ি, রঘুনাথপুর, ৫নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা- চাঁদপুর। সে চাঁদপুর শহরের চাঁদপুর টাওয়ারের নিচতলায় হাজী বিরিয়ানির ব্যবসা করে আসছে দীর্ঘদিন।
একপর্যায়ে বিবাদী তাহার মালিকীয় দখলীয় তপছিল বর্ণিত দোকান বাদীর নিকট ভাড়া দেওয়ার প্রস্তাব করে এবং ব্যবসায়ী লোকেশন ভালো হিসেবে বাদী ভাড়া নিতে আগ্রহী হয়।
উভয় পক্ষের সম্মতিক্রমে প্রতি মাসে ৪০ হাজার টাকা হারে ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয় এবং জামানত হিসেবে অগ্রিম ২০ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত হয়। ফলে উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে বিগত ২৬ এপ্রিল ২০২৫ইং তারিখে বিবাদীর সাথে বাদীর লিখিত ও সম্পাদিত ভাড়াটিয়া চুক্তিনামা হয়। ওই তারিখেই বিবাদী বাদীর নিকট হইতে ২০ লক্ষ টাকা নগদ বুঝিয়া নেয় এবং ৩১ মে ২০২৫ইং তারিখে দোকান গৃহের দখল বাদীকে বুঝাইয়া দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু অঙ্গীকার মোতাবেক দোকানের দখল বাদীকে বুঝাইয়া না দিয়া বাদীর টাকা আত্মসাৎ অসৎ উদ্দেশ্যে বিবাদী বিভিন্ন টালবাহানা আরম্ভ করে।
একপর্যায়ে বাদী সাক্ষীগণ সহ বিবাদীর নিকট দোকানঘর দখল বুঝিয়া পাওয়ার জন্য বিগত ৩১ জানুয়ারি ২০২৬ইং তারিখে দোকান চাইলে বিবাদী আজমল হোসেন মিরন বাদীক দোকানের দখল বুঝাইয়া দিবে না মর্মে সাফ জানাইয়া দেয়।
তখন বাদী বিবাদীকে দেওয়া তাহার ২০ লক্ষ টাকা ফেরৎ চাহিলে বিবাদী বাদীর নিকট থেকে নেওয়া টাকার বিষয় সম্পূর্ণ অস্বীকার করিয়া তাৎক্ষনিক বিবাদী কয়েকজন সন্ত্রাসীকে লইয়া বাদীকে মারপিট এবং ভয় দেখাইয়া স্থান ত্যাগ করিতে বাধ্য করে।
মূলত দুষ্ট, দুর্দান্ত বিবাদী নিরীহ বাদীর উপর বিশ^াস ভঙ্গজনিত প্রতারণা করার মাধ্যমে বাদীর নিকট হইতে নেওয়া ২০ লক্ষ টাকা আত্মসাৎ করিয়াছে। সাক্ষীগণ ঘটনা জানে এবং প্রমান করিরে। এমতাবস্থায় নিরীহ বাদী কোন উপায়ন্তর না পাইয়া সুবিচারের প্রত্যাশায় অত্র মোকাদ্দমা অত্র আদালতে দায়ের করেন। মামলা নং- সি.আর ২০৫/২০২৬ইং বিজ্ঞ চাঁদপুর সদর আমলী আদালত, চাঁদপুর।



