
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বিপনীবাগ পৌর পুরাতন মার্কেটের নবগঠিত কমিটির পক্ষ থেকে চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় মার্কেটের বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে প্রশাসক তা গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গত রোববার (২৯ মার্চ) বিকেলে কমিটির সভাপতি মো. আবদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তারা মার্কেটের অবকাঠামোগত সমস্যাসহ অন্যান্য বিষয় তুলে ধরেন।
পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি শিগগিরই মার্কেট পরিদর্শনে যাওয়ার পরিকল্পনার কথা জানান এবং সমস্যাগুলো পর্যবেক্ষণ করে বাস্তবসম্মত সমাধান নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মো. শরীফ মুন্সি, সহ-সাধারণ সম্পাদক মো. হান্নান, কোষাধ্যক্ষ মো. শাহজাহান সর্দার এবং দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর সর্দারসহ অন্যান্য সদস্যরা। স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান হবে এবং বিপনীবাগ পুরাতন মার্কেটের সার্বিক পরিবেশ উন্নত হবে।



