
মো:রানা সরকার /মহসিন হোসাইন : চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩১মার্চ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হান্নান।
বিদায়ী বক্তব্যে বিচারক মোঃ আব্দুল হান্নান বলেন, চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আমি দুই বছর দায়িত্ব পালন করেছি। এ সময় লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে দেখেছি। সামান্য বা তুচ্ছ বিষয়ে কোনো আসামি যেন দীর্ঘদিন জেলহাজতে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, কেউ যদি বিনা কারণে হাজতে থাকে বা অন্যায়ভাবে মামলায় জড়িয়ে পড়ে, তাহলে তার মুক্তির জন্য লিগ্যাল এইড কমিটিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আইনি সহায়তা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির যারা আছেন তারা আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্চেন। চাঁদপুর প্রেস ক্লাবের যারা সভাপতির দায়িত্বে ছিলেন, তারা আমাদের সহযোগিতা করেছেন৷ যা প্রসংশনীয়। জেলখানা কর্তৃপক্ষ যেন এধরনের মামলাগুলো কোর্টের নজরে আনবেন।
সভায় জানানো হয়, গত মাসে মোট ১১টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। এসব মামলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আইনজীবীদের আবেদন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি লিগ্যাল এইড একটি সরকারি আইনগত সেবা এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমে প্রচার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবদুল আলীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা অফিসার ও সিভিল সার্জন প্রতিনিধি ডা. মোঃ রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর জেলা সুপারের পক্ষে জুবাইর হোসেন, জেলা তথ্য কর্মকর্তা তপন চন্দ্র বেপারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড:জাকির হোসেন ফয়সল এবং জীবনদ্বীপ সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভুষণ মজুমদার।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বলেন , লিগ্যাল এইড গরীব ও অসহায় মানুষকে আইনি সহায়তা দিয়ে থাকে । আমরা আশা করবো শহরের প্রতিটি গুরুত্বপুর্ন স্থানে লিগ্যাল এইড কমিটির সাইন বোর্ড টানানো জন্য । যাতে মানুষ লিগ্যাল এইড সর্ম্পকে জানতে পারে এবং আইনী সুবিধা নিতে এগিয়ে আসে । পাশাপাশি লিগ্যাল এইড কমিটির সাথে জড়িত আইনজীবীরা আরো আন্তরিক হবেন ।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, লিগ্যাল এইড সম্পর্কে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সেমিনার ও সচেনতামূলক সভা করা প্রয়োজন। যাতে লিগ্যাল এইডের মাধ্যমে গরীব ও অসহায় মানুষ আইনী সহায়তা পাচ্ছে তা জানত পারবে। এ বিষয়ে চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যাপক প্রচার চালানো হবে। লিগ্যাল এইডের পজিটিভ কর্মকান্ড চাঁদপুর প্রেসক্লাব সবসময়ই সহযোগিতা করবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সহকারী কৌশলী এ জেড এম রফিকুল হাসান, নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট শিরিন আসমা সুলতানা মুক্তা, স্থানীয় সরকার বিভাগের ম্যানেজার মমতাজ বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী ২৮ এপ্রিল-২০২৬ চাঁদপুরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালনে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে বিদায়ী বিচারক মোঃ আবদুল হান্নানকে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



