অ্যাডঃ জসিম মেহেদীর হার্টের অপারেশন সম্পন্ন : দোয়া প্রার্থনা

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক,জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, তরপুরচন্ডী ইউনিয়নের কৃতি সন্তান এড জসিম উদ্দিন মেহেদী হাসান এর
হৃদযন্ত্রে সফলভাবে রিং স্থাপন করা সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গত ২৫ মার্চ বুধবার রাতে তিনি অসুস্থতা অনুভব করলে তাকে চাঁদপুর ফেমাস স্পেশালিস্ট হসপিটাল ভর্তি করানো।ডাঃ সাইফুল ইসলাম সোহেল,ডাঃ নাজমুল ইসলাম ও ডাঃ সোহেল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা শেষে হার্টে ব্লক ধরা পড়ে এবং উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

২৬ মার্চ বিকালে এভার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ হার্ট চিকিৎসক প্রফেসর ডাঃ সাহাব উদ্দিন তালুকদার ও ডাঃ সামচ মনোয়ার এর নিবিড় তত্ত্বাবধানে অ্যাডভোকেট জসিম মেহেদী হাসানের হার্টে ৩ টি ব্লক ধরা পড়লেও ২ টি রিং ও একটি টিউব বসানো হয়।বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

তার এই হঠাৎ অসুস্থতার খবর শুনে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যডঃসেলিম উল্লাহ সেলিমসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলেরনেতৃবৃন্দ,আইনজীবী,সাংবাদিক
,আত্মীয়-স্বজন ও সুশীল সমাজ এর ব্যক্তিবর্গরা।

তার এই অসুস্থতার খবর শুনে সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।নিজের দ্রুত সুস্থতার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন।

সম্পর্কিত খবর