
চাঁদপুর খবর রিপোর্ট : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ২৬শে মার্চ ভোর ৬টায় চাঁদপুর শহরের অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, মো. মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হারুন উর রশিদ ও আফজাল হোসেন প্রমুখ।
এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এদিন চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।



