ফরিদগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রির্পোটার : চাঁদপুরের ফরিদগঞ্জে ৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য এম. এ. হান্নান বলেছেন, “পুলিশের বেতনের বাইরে যদি কোনো টাকা লাগে, আমি নিজেই দেবো। তবুও আমার ফরিদগঞ্জের নিরীহ মানুষকে হয়রানি করবেন না।” ১৯৭১ সালে যেই সকল মুক্তিযোদ্ধাগন জীবনের ঝুঁকি নিয়ে পরাধিন থেকে আমাদের এই দেশে স্বাধীনতা এনে দিয়েছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি সর্ব প্রথমে শহীদ সোহরাওয়ার্দী থেকে শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু, জিয়াউর রহমানসহ এবং স্বাধীনতা যুদ্ধে যেই ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা জীবন দিয়েছিল, যারা পঙ্গু হয়েছে, এবং যেই মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই পর্যন্ত যেই সকল মুক্তিযোদ্ধাগন দুনিয়াথেকে চলে গিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ফরিদগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য এমএ হান্নান এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, গতকাল ওসি সাহেবকে আমি টেলিফোন করেছিলাম বলেছি আমার কোন আত্মীয়-স্বজন নেই আত্মীয়-স্বজনের মধ্যে আমার স্ত্রী আমার এক ছেলে এক মেয়ে ছাড়া আর কোন আত্মীয় নেই। কেউ যদি আমার নাম ভাঙ্গিয়ে মানুষের কাছে চাঁদা চায় জমি দখল করে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনবেন সে যেই হোক। আমি তৎকালীন ওসি সাহেবকে বলেছিলাম, আপনার ভাইরে গোল বৈঠক কেন বসে। এই গোল বৈঠকখানায় দালাল বসে বসে মানুষদেরকে অত্যাচার করে, দারোগা সাহেবদের সহযোগিতায়। তৎকালীন ওসি সাহেব বলেছেন আমি তো বলি আমার কথা শুনেনা। উনার দারোগা সাবরা নাকি উনার কথা শুনে না পেয়ে নকাম বন্ধ হয়ে যায়। ওসি সাহেবকে বলেছি আপনি কেমন ওসি। যেই ওসির নির্দেশনা দারোগা সাহেবরা শুনবেনা? কেন শুনবেনা।

তিনি আরো বলেন, এখন আমি বর্তমান ওসি সাহেবকে বলেছি আপনারা যে বেতন পান সেই বেতন হয়তো আপনাদের সংসার চলে না। প্রিয় প্রশাসন ভাইয়েরা একজন মোয়াজ্জেম কয় টাকা বেতন পায় দেখেন। তাদের কারো চেহারা খারাপ না তাদের স্বাস্থ্য খারাপ না। যে যেভাবে চলতে চায় তাদেরকে আল্লাহই চালায়। তারপরও যদি আপনাদের চলতে কষ্ট হয় ।

আপনার কতজন দারোগা কতজন এসআই কতজন এএসআই, কত টাকা আপনাদের লাগে আমি আমার নিজ অর্থ থেকে দেব। আমার আমার ফরিদগঞ্জের নিরীহ মানুষদেরকে ধরে এনে অজথা বলবেন না এতো টাকা না দিলে এই এই মামলায় ঢুকিয়ে দেবো। এতো টাকা না দিলে অমুক মাডার মামলায় ঢুকাবো। আমি প্রশাসন সম্পর্কে অবগত। কারণ ১৯৮৫ সাল থেকে পুলিশের সাথে চলাফেরার অভ্যাস আছে। তাই প্রিয় ওসি সাহেব আপনাদের সরকারি বেতন-ভাতার বাইরে কত টাকা লাগবে আমাকে বলুন ৩ -৪ -৫ লক্ষ কত টাকা দিতে হবে আমি দিব। তবুও আমার ফরিদগঞ্জের সাধারণ জনগনকে অযথা হয়রানি করবেন না। নিরপেক্ষ বিচার করবেন নিরপেক্ষ তদন্ত করবেন। আল্লাই আপনাদের ব্যবস্থা করবে। শুনেন পুলিশের চাকরি অনেক ভালো চাকরি। যদি ভালো ভাবে কাজ করে সোয়াব পাবেন। একটা কথা আছে ওসি সাহেব মাইন্ড কইরেন না আমি শুনেছি , পুলিশের ছেলে মেয়েরা নাকি ল্যাংড়া হয় খোড়া হয়। আসলে যারা অন্যায় করে আল্লাহ তাদের বিচার করে।

তিনি বর্তমান ওসিকে উদ্যেশ্য করে বলেন, এই থানায় যতদিন আপনার ভাগ্যে আছে ততদিন সুন্দর ভাবে চালান। আবারো বলছি কত টাকা লাগবে আমাকে জানান আমি দেব। আপনি নিজ হাতে উনাদের ভাগ করে দিবেন। তারপরও সুষ্ঠু তদন্তে মানুষের বিচার করবেন। আর এইযে আপনাদের স্বাধীনতা দিবস দেখেন ৫৫ বছর হয়েছে না । আপনারা মুক্তিযুদ্ধারাতো সঠিক ইতিহাস জানেন জানেন না। শাবু পাটওয়ারী যা বলেছেন অনেটাই সত্যি বলেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন (শাবু) পাটওয়ারী, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ হেলাল, প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পর্কিত খবর