
মো:রানা সরকার/হযরত আলী : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের কারী বাড়ি নিবাসী সাবেক সরকারি কর্মকর্তা (অব:) ফজলুল হক কারী’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
২৭মার্চ (শুক্রবার) বাদ মাগরিব শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের ছেলে মো: হান্নান কারী।
জানাযার নামাজে অংশগ্রহন করেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী, বিশিষ্ট সমাজসেবক মো: জহিরুল হক লালু মাষ্টার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, পাইকদি সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি,
বীর মুক্তিযোদ্ধা মো: বারেক কারী, সমাজসেবক মো: বাবুল কারী, সাবেক মেম্বার মো: সফিক কারী, অ্যাডভোকেট মো: আবুল কালাম আজাদ, ব্যাংকার মিজানুর রহমান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো: রিপন মিজি, বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, সমাজসেবক মো: ফখরুল ইসলাম খান বাক্কু, মো: মাহবুবুল আলম খান বদু,
৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান, মরহুমের বড় ছেলে মো: মন্নান কারী, মেঝো ছেলে মো: আলমগীর কারী, সেঝো ছেলে মো: জাহাঙ্গীর কারী, ছোট ছেলে মো: মমিন কারী, সমাজসেবক মো: কাসেম কারী, মো: সোহেল কারী, জামাল কারী, মো: শওকত কারী সহ মুসল্লীগণ।
জানা গেছে ২৭মার্চ সকাল ১০টায় ঢাকা মরহুমের নিজ বাসভবনে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৯৫বছর। তিনি মৃত্যুকালে ৫ছেলে ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর শোক :
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।



