মহান স্বাধীনতা দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি গ্রহণ

চাঁদপুর খবর রিপোর্ট : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালনে চাঁদপুর জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

৯ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালনে এক অনুষ্ঠিত সভা চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার তাঁর কার্যালয়ে ও সভাপতিত্বে ঐদিন বেলা ১০ টায় জেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সাংবাদিক, ব্যবসায়িক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা করেন।

সভায় গৃহীত কর্মসূচি হলো : ২৬ মার্চ রাতে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ-সূচনা ও সরকারি-বেসরকারি ভবনে পতাকা উত্তোলন। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুস্পস্তবক অর্পণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথেই সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোরসহ সমাবেশ ও কুচকাওয়াজ, জাতীয় পতাকা ও বিভিন্ন রঙ এর পতাকা দ্বারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপসমূহ সজ্জিত করা হবে। সকাল ১১ টায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শহীদ পরিবারের সমদ্যদের সংবর্ধনা ।

বাদ আছর জাতির শান্তি,সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করে মসজিদ,মন্দির,গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপাসানালয়ে মোনাজাত বা প্রার্থনা ।

বিকেল ৪ টায় প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা মঞ্চায়ন। এ ছাড়াও সকল হাসপাতাল, জেল খানা, সরকারি শিশু পরিবার এবং বাক-শ্রবণ প্রতিবন্ধি স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ চাঁদপুরের সকল সুধি সমাজের ব্যাক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন।

সম্পর্কিত খবর