
মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বাড়ি শাহতলীতে বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে ।
নিজ গ্রাম শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা ও চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
শনিবার (২১মার্চ) সকাল সাড়ে ৮টায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদ ঈদ গাঁ ময়দানে তিনি ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি করেন শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা জাবের।
নামাজ শেষে স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম এর পরিচালনায় মসজিদের উন্নয়নের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি, এবং মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
ঈদের নামাজ শেষে শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মরহুম তাহের হোসেন রুশদীসহ রুশদী পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অন্যান্য মুসল্লিগণ।
ঈদ-উল ফিতরের নামাজে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন, মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক মুন্সি, মসজিদ কমিটির সেক্রেটারী মো: কাশেম মিজি, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, সাবেক মেম্বার মো: সফিক কারী, সমাজসেবক মো: মোস্তফা মিজি, ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম, স্থানীয় মো: লিটন মিজি, স্বাস্থ্য সহকারি মো: মোস্তফা মুন্সি, মানিক মুন্সি, মিজান মুন্সি, মাহফুজ মুন্সি, হাসান মুন্সি, স্থানীয় রিপন মিজি, সহ অন্যান্য মুসল্লিগণ।



