চাঁদপুর পুরাতন লঞ্চঘাটে স্বাধীনতা ও জাতীয় দিবসে কোস্ট গার্ডের জাহাজ উন্মুক্ত

চাঁদপুর খবর রিপোর্ট : আজ ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার অধিনায়ক বিসিজিএস কুতুবদিয়া কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে জনসাধারণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের ১টি জাহাজ উন্মুক্ত করার বিষয়ে প্রেস ব্রিফিং বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাট (পুরাতন লঞ্চঘাট) চাঁদপুর অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানের মিডিয়া কাভারেজের লক্ষ্যে আপনার স্বনামধন্য টেলিভিশন/ পত্রিকা হতে চাঁদপুর স্থানীয় প্রতিনিধি উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা মোঃ সাব্বির আলম সুজন।

স্থানঃ বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাট (পুরাতন লঞ্চঘাট), চাঁদপুর। বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে সাংবাদিকদের আগমন- ১৪৩০ ঘটিকায়।

জাহাজ এবং দর্শনার্থীদের ফুটেজা সংগ্রহ- ১৪৩৫ থেকে ১৪৫৫ ঘটিকা পর্যন্ত। অধিনায়ক বিসিজিএস কুতুবদিয়া কর্তৃক ব্রিফিং শুরু-১৫০০ ঘটিকা।

সম্পর্কিত খবর