চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌর এলাকার ৪৬০০ দুস্থ পরিবারের মাঝে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) চাঁদপুর পৌর পাঠাগারের সামনে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন। চাঁদপুর পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ঈদের আগে এ কর্মসূচির চাল সুন্দরভাবে বিতরণের জন্যে দায়িত্ব ও নির্দেশনা দিয়েছেন।

সম্পর্কিত খবর