মতলব দক্ষিণে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামী গ্রেফতার।

গতকাল (১৫ মার্চ ২০২৬খ্রি.) মতলব দক্ষিণ থানার ৪নং নারায়ণপুর ইউপির ৬নং ওয়ার্ডের চাপাতিয়ার মাউন্দি প্রধানিয়া বাড়ীর পলাতক আসামী সুমন প্রধানিয়ার বসত ঘরের রান্নার কক্ষে রক্ষিত চাউলের ড্রামের ভিতর হতে গ্রেফতার করা হয়।

আটকৃত আসামীরা হলেন : ১। মর্জিনা আক্তার(২১), পিতা-মৃত এবাদুল্লাহ প্রধানিয়া, মাতা-সুফিয়া বেগম, ২। শাহনাজ আক্তার (৩০), স্বামী-সুমন প্রধানিয়া, পিতা-শাহজাহান প্রধান, মাতা-নাজমা বেগম, উভয় সাং-চাপাতিয়া (মাউন্দি প্রধানিয়া বাড়ী), ৬নং ওয়ার্ড, ৪নং নারায়ণপুর ইউপি, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর। নিজেদের হাতে বাহির করে দেওয়ামতে সর্বমোট= ৪,০০০( চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামী ৩। সুমন প্রধানিয়া (৩৬),

৪। রাজিব প্রধানিয়া(২৮), উভয় পিতা-মৃত এবাদুল্লাহ প্রধানিয়া, মাতা-সুফিয়া বেগম, উভয় সাং-চাপাতিয়া (মাউন্দি প্রধানিয়া বাড়ী), ৬নং ওয়ার্ড, ৪নং নারায়ণপুর ইউপি, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরদ্বয় কৌশলে দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসনাইন সানীর সার্বিক দিক নির্দেশনায় মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/ মোঃ সাকিব হোসেন তার সঙ্গীয় ফোর্সদের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

সম্পর্কিত খবর