শাহমাহমুদপুরে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

মাসুদ হোসেন : ২০২৬-২৭ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে ইউনিয়নের ১ হাজার ২২৭ জন অসহায় দুস্থ্য মানুষের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
ট্যাগ অফিসার ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোরসাল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আহমেদ ভূঁইয়া সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর