আজ কচুয়া আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

চাঁদপুর খবর রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি আজ ১৩ মার্চ ২০২৬ তারিখ শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ভ্রমণ করবেন। উ

ক্ত ভ্রমণের সময়সূচি নিম্নরূপ: এদিন সকাল ০৯:০০ টায় নিজ বাসভবন থেকে কচুয়া, চাঁদপুর-এর উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১:০০টা কচুয়ায় উপস্থিতি থাকবেন। দুপুর ০২:০০টায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। বিকাল ০৩:০০টায় কচুয়ার নিবন্ধিত বেসরকারি এতিমখানাসমূহে ২০২৫-২০২৬ অর্থবছরের ১ম কিস্তির ক্যাপিটেশন গ্রান্ট অনুদানের চেক বিতরণ এবং উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যাণ সমিতির যৌথ
উদ্যোগে অসহায়, দরিদ্র রোগীদের মাঝে আর্থিক সাহায্যের চেক ও হইল চেয়ার বিতরণ করবেন।

বিকাল ০৪:০০টায় কচুয়া সরকারী প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে শাহ নেয়ামত শাহ স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।

বিকালে কচুয়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে কচুয়া বড় মসজিদ ২য় তলায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।

পরে সন্ধ্যায় কচুয়া, চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ঢাকায় নিজ বাসভবনে উপস্থিতি হবে। প্রসঙ্গত : এটি সরকারি সফর। মাননীয় মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং মাননীয় মন্ত্রীর সহকারী একান্ত সচিব জনাব ওমর ফারুক দেওয়ান উল্লিখিত সফরে মাননীয় মন্ত্রীর সফরসঙ্গী হবেন।

যোগাযোগ: জনাব মো: আইয়ুব, গানম্যান, মোবাইল: ০১৭২৮-৮১৪৩৩২; জনাব মো: আনোয়ার হোসেন, গাড়িচালক (গাড়ি নম্বর: ঢাকা মেট্রো ঘ ১৬-৮২৪৪), জনাব নূরে আলম সিদ্দিকী, গাড়িচালক, গাড়ি নম্বর (ঢাকা মেট্রো ঘ ১৫-৯৪০১); জনাব আবদুল কুদ্দুস, গাড়িচালক, গাড়ি নম্বর (ঢাকা মেট্রো ঘ ১৫-০৩১৪); জনাব মো: আলাউদ্দিন, গাড়িচালক, গাড়ি নম্বর (ঢাকা মেট্রো ঘ ১৮-৩৫৩১)।

সম্পর্কিত খবর