
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর ’ল’ কলেজের এক সপ্তাহের ব্যবধানে দু’বার চুরির ঘটনা ঘটে। চাঁদপুর ’ল’ কলেজে ব্যবহৃত দু’টি বৈদ্যুতিক মিটার সংযোগ রয়েছে।
গত ০১/৩/২০২৬ ইং তারিখে একটি বৈদ্যুতিক মিটার সংযোগ বিচ্ছিন্ন করে এবং এক সপ্তাহের ব্যবধানের মধ্যে অর্থাৎ ৭/৩/২০২৬ইং তারিখে যথারীতি দু’টি বৈদ্যুতিক মিটার সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়।
বৈদ্যুতিক তার ক্রয় ও নতুন সংযোগে কলেজ কর্তৃপক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এইভাবে প্রশাসনের নাকে ডগায় বসে চুরি চলতে থাকলে চাঁদপুর শহর নিরাপ্তÍা হারাবে।
এছাড়াও কলেজ সম্মুখ সামনে নেশাগ্রস্থদের নিয়মিত আড্ডায় অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিরক্ত প্রকাশ করেছে। এই ব্যাপারে পূর্বে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দিয়েছি কিন্তু কার্যকর ফলাফল পাওয়া যায়নি।
কলেজ সম্মুখে কিছু অস্থায়ী দোকান-পাঠে দিন-রাত নেশাগ্রস্থরা আড্ডা বসিয়ে এইসব কার্যক্রম চালিয়ে আসছে। কলেজ কর্তৃপক্ষ অনেকবার মৌখিকভাবে বললেও কাজ হয়নি। এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিতেছি।



