
মহসিন হোসাইন :চাঁদপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ১৫০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুর আড়াইটায় চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ চাঁদপুর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এন্ড কনট্রাকটিং এর অফিস কক্ষে এই সহায়তা বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সামাউন কবিরের ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, রমজান মাস মানবতা, সহমর্মিতা ও দানশীলতার শিক্ষা দেয়। তাই এই মাসে সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘবে সহযোগিতা করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মাজেদ গাজী, ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহাদাত হোসেন, শামীম গাজী, দুদু বরকন্দাজ, আবু তাহের গাজী, হান্নান মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল বিত্তবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।



