
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর এলাকার ওয়্যারলেছ বাজারের অবৈধ ইজারার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন জায়গার মালিকগণ। এনিয়ে তিন প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নিষেধাজ্ঞা নোটিশ প্রদান করে আদালত।
জানাযায়, জমির মালিক জহিরুল ইসলাম গং তাদের ব্যক্তিগত সম্পত্তিতে বসা ওয়্যালেছ বাজারের অবৈধ ইজারার বিরুদ্ধে চাঁদপুরের আদালতে মামলা দায়ের করে। অবৈধভাবে বাজার ইজারা নিয়ে একটি পক্ষ নিরীহ ব্যবসায়ীদের নিকট হতে যাচ্ছে তাই ভাবে টাকা আদায় করে নেয়।
এনিয়ে ক্ষোভ বিরাজ করলেও ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। কিন্তু এ বাজারটি ব্যক্তি মালিকানা সম্পত্তিতে প্রতিষ্ঠিত । এখানে সরকারি ভাবে কোন জায়গা নেই।বিগত আওয়ামী লীগ সরকারের লোকজন প্রভাব বিস্তার করে বাজার ইজারা নিয়ে তাদের লোকজন এখনো খাজনা আদায় করে আসছে। কিন্তু যাদের জায়গা ও দোকান তাদেরকে ও খাজনা দিতে হয়।সড়কের উপর ফুটপাতে বসা পসরা থেকে ও টাকা আদায় করে আসছে।
বাজার ইজারা বন্ধে জহিরুল ইসলাম গং বাদী হয়ে ২৫ সালে আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন। সে আলোকে আদালত (২৪ ফেব্রুয়ারি ২৬ খ্রি:) জেলা প্রশাসক চাঁদপুর, চাঁদপুর পৌরসভার প্রশাসক ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিষেধাজ্ঞার কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। এমনকি আগামী ১৫ দিনের মধ্যে মামলার আসামীকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে। আদালতের নিষেধাজ্ঞা কপি ( ৪ মার্চ ২৬ ) খ্রি: জেলা প্রশাসক, চাঁদপুর পৌরসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রিসিভ করা হয়।কিন্তু উক্ত বাজার ইজারাকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে জমির মালিকগণ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হতে ইজারাদার কতৃপক্ষ অতিরিক্ত টাকা আদায় করে আসছে।প্রকৃত পক্ষে ওয়্যারলেছ বাজারটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে প্রতিষ্ঠিত হয়।কিন্তু বাজার ইজারাদার পৌর কতৃপক্ষ থেকে বাজার ইজারা নিয়ে নিজেদের মনমতো ইজারা নিয়ে আসছে।
পূর্ব আমরা এ বাজার থেকে ইজারা নিয়ে স্থানীয় মসজিদে এ টাকা দিয়ে দিতাম। কিন্তু এখন আদায় কৃত অধিক টাকা ইজারাদার পকেট ভারি করে নিয়ে যাচ্ছে। বাজারের পুরো সম্পত্তি আমাদের ব্যক্তিমালিকানা।এখানে সরকারি কোন সম্পত্তি নেই।
বাজার ইজারা নিয়ে যে কোন সময় রক্ত পাতের ঘটনা ঘটতে পারে। এমনকি উক্ত বাজারের ইজারা বন্ধে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।



