মৈশাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫মার্চ (বৃহস্পতিবার) বাদ আসর পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শংকর আচার্য্যের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মো: এনায়েত উল্ল্যাহ খোকন, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান আব্দুস সাত্তার মাষ্টার, বর্তমান সভাপতি মো: মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মো: খাইরুল বাশার খান, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবলু,

হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন।

সম্পর্কিত খবর