চাঁদপুর পৌর মহাশ্মশান ব্যাবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা

স্টাফ রিপোটার : চাঁদপুর পৌর মহাশ্মশান ব্যাবস্হাপনা কমিটির উদ্যোগে মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী, হরিনাম সংকির্তন, শ্রীশ্রী শীতলা পূজা, শ্রীশ্রী কালী পূজা ও শ্রীশ্রী ত্রিনাথ ঠাকুরের মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।

ববুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় পৌর মহা শ্মশানে সভায় সভাপতিত্ব করেন, মহাশ্মশান কমিটির সভাপতি খোকন পোদ্দার। সাধারন সম্পাদক তমাল ভৌমিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি খোকন পোদ্দার। তিনি বলেন,চাঁদপুরের মহা শ্মশান সকল সনাতনিদের সমান অধিকার। মহাশ্মশানের সকল ধর্মীয় অনুষ্ঠানে সকল সনাতনিদের উপস্হিত থকতে হবে।

বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী পরেশ মালাকার, নেপাল চন্দ্র সাহা,বিকাশ মজুমদার, চন্দ্রনাথ ঘোষ, অ্যাডঃ সুমন সরকার জয়, অরুপ কুমার শ্যাম, শান্তি রক্ষিত, শিব শঙ্কর মজুমদার বাদল, অরুপ কর্মকার,লিটন চৌধুরী, স্বপন সাহা, রুহীপদ সাহা, শূভ্র রক্ষিত, মানিক ঘোষ, মনতোষ সেন গুপ্ত তপন, রঞ্জন ঘোষ, লিটন দাস, নিলয় দে , নরেন্দ্র কুমার বিশ্বাস, নারায়ন মজুমদার, আকাশ দাস, তপন সরকার, শ্যামল চন্দ্র দাস, মধু সুধন পাল, সত্যন সাহা, সুভাষ মজুমদার, ঝন্টু দাস, প্রমুখ।

সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে সিদ্ধান্তে বেশ কয়টি উপ কমিটি গঠন করা হয়। উপ কমিটি গুলো পূজো, সংকির্তন, প্রসাদ বিতরন, ও শোভাযাত্রা পরিচালনা করবে, সকল উপ কমিটিকে পরিচালনা করবে সংগঠনের সভাপতি খোকন পোদ্দার ও সাধারন সম্পাদক তমাল ঘোষ।

সম্পর্কিত খবর