
মো : শওকত করিম : চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬খ্রি.) সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য একাডেমিতে ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সহ সভাপতি রোটা: তোফায়েল আহমেদ শেখের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোশাররফ হোসেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, মুসলমানদের সাধনার মাস মাহে রমজান। এই পবিত্র মাসে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ইফতার মাহফিলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চাঁদপুরে বর্ণচোরা নাট্যগোষ্ঠী একটি অন্যতম প্রতিষ্ঠিত নাট্য সংগঠন। আপনাদের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে চাঁদপুরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। জাতীয় পর্যায়ের অনেক পুরস্কার পেয়েছে।
তিনি আরো বলেন, বর্ণচোরা নাট্য সংগঠনটি সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। চাঁদপুরে নাট্য জগতে অনেক শিল্পী সৃষ্টি করেছে এ সংগঠনটি। চাঁদপুর প্রেসক্লাব সবসময় বর্ণচোরা নাট্যগোষ্ঠীসহ অন্যান্য সংগঠনের পাশে আছে। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোশাররফ হোসেন বলেন, বর্তমানে মাদক একটি বড় সামাজিক সমস্যা। এ সমস্যা সম্মিলিত প্রচেষ্টায় প্রতিহত করতে হবে। চাঁদপুর পৌরসভার উন্নয়নের জন্য পূর্বেও কাজ করেছি, ইনশাআল্লাহ আগামীতেও কাজ করে যাবো। উন্নয়নের জন্য জনপ্রতিনিধি হওয়া জরুরি নয়, সদিচ্ছা থাকলে যেকেউ মানুষের জন্য কাজ করতে পারে। আজকের ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে তিনি শুভেচ্ছা জানান।
বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর থিয়েটার ফোরাম ও অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী, বর্ণচোরা নাট্যগোষ্ঠী ও থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শুকদেব রায়, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সহ সভাপতি বিচিত্রা সাহ, সাংস্কৃতিক চর্চ্চা কেন্দ্রের সাবেক সভাপতি তপন সরকার, সাংবাদিক মির্জা জাকির, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি এম আর ইসলাম বাবু, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, চাঁদপুর ড্রামার সভাপতি মুরাদ খান, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ডাক্তার, অরূপ নাটগেষ্ঠীর সভাপতি সাধন দত্ত, সাধারণ সম্পাদক সাধনা সরকার, নাটমঞ্চের সভাপতি পি এম বিল্লাল হোসাইন, সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন, কলেজ থিয়েটার নাট্যমঞ্চের সভাপতি সিয়াম খান সাধারণ সম্পাদক পিপলু প্রমূখ।
এ ছাড়াও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর অন্যতম সদস্য গৌতম রায়, সমর সরকার, দীলিপ দাস, নূরে আলম নয়ন, হ্যাপী আক্তার, আসমা আক্তার, কামরুজ্জামান শিশির, প্রণব ঘোষ, বলাই চন্দ্র, শাহাদাত হোসেন বাপ্পি, অজিত দত্ত, মিলন, রাজা মজুমদার, রিপন চন্দ, মরিয়ম মাহী, চৈতী শীল, আফসানা আক্তার, স্নিগ্ধ রায়, রাহুল মন্ডলসহ বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থিয়েটার ফোরামের সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসাইন।



