চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেছেন, জেলা পরিষদের সকল উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত করুন। জেলা পরিষদ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের যেসব প্রকল্পের কাজ এখনো সমাপ্ত হয়নি সেইসব প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। বিগত বছরের কাজ এখনো চলমান থাকায় তিনি সভায় অসন্তোষ প্রকাশ করেন।

চাঁদপুর জেলা প্রশাসক গতকাল বুধবার সকালে চাঁদপুর জেলা পরিষদ অফিসের হল রুমে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এছাড়া জেলা প্রশাসক সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদস্যদেরকে উপজেলা পর্যায়ের জেলা পরিষদের উন্নয়ন কাজ পরিদর্শন ও সুষ্ঠুভাবে সমাপ্তকরণে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এক্ষেত্রে কাজ তদারকি ও যাচাই বাছাই করার জন্য তিনি ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। এছাড়াও সভায় জেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক সিদ্ধান্ত গ্রহন করা হয়।

চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এম জামিউল হিকমা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ।

সম্পর্কিত খবর