
আদালত প্রতিবেদক : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে জামায়াত সমর্থিত আইনজীবীরা যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে একটি লিখিত বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. শরিফ মাহমুদ ফেরদাউস শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ জসিম উদ্দিন মেহেদী হাসান স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে বলেন, গত ১ মার্চ ২০২৬ রোববার দুপুর ১২ টা৩৫ মিনিটে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ তাদের প্যানেলের প্রত্যাহার দেন নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনারের কাছে।
প্যানেল প্রত্যাহার দেয়া শেষে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি প্রার্থী ( প্রত্যাহারকৃত) প্রাথী অ্যাড. শেখ আবুল খায়ের মোঃ ছালেহ ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাড. শাহজাহান মিয়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কাছে নির্বাচন বিষয় নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পন্ন ভিত্তিহীন। গত ২৬ শে ফেব্রুয়ারি সুন্দর পরিবেশেই দু প্যানেলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
রোববার ১লা মার্চ জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের প্রার্থীরা স্বেচ্ছায় এসে আমার কাছে ( প্রধান নিবাচন কমিশনারের) প্রাথীতা প্রত্যাহার করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের ২ রা মার্চ ২০২৬ দেয়া লিখিত বিবৃতিতে আরো বলেন, মূলত জেলা আইনজীবী সমিতিতে জামায়াতের উল্লেখযোগ্য তেমন ভোটার নেই। আমাদের বিএনপি সমথিত প্যানেল থেকে দুইবার যুগ্ন সম্পাদক পদে আব্দুল মান্নান মিয়াজী নির্বাচনে অংশ নিয়েছেন।
অ্যাড. আব্দুল মান্নান মিয়াজীকে ভুল বুঝিয়ে জামায়াত প্যানেল তার তাদের প্যানেল থেকে সেক্রেটারি পদে মনোনয়নপত্র জমা দেন। যখন এই বিষয়টি অ্যাড. আব্দুল মান্নান মিয়াজী জানতে পারেন তখন তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করলে জামায়াত সমথিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের প্যানেল ভেঙে যায় । তখন তারা কাউকে না পেয়ে তাদের দাখিলকৃত প্যানেল প্রত্যাহার করে নেন।তারা বিএনপিকে দোষারোপ করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যম কর্মীদের কাছে সঠিক তথ্য উপস্থাপন না করে ভুল তথ্য দিয়েছেন। এটা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এর নিন্দা জানাই।



