
মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার শাহতলী ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগার এবং শাহতলী বাজার ব্যবসায়ী’র উদ্যোগে ১০ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ফেব্রুয়ারী (শনিবার) বাদ আসর শাহতলী কামিল মাদরাসা জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
এ সময় দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন বিশিষ্ট সমাজ সেবক মো: মুকবুল আহমেদ খান, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান আব্দুস সাত্তার মাষ্টার, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: খায়রুল বাশার, বিশিষ্ট সমাজ সেবক হাফেজ জাকির হোসেন তপদার, শাহতলী কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান,
ইসলামী ব্যাংক কর্মকর্তা মাওলানা মিজানুর রহমান, বিআরএস ব্রিক ফিল্ডের সহকারী ম্যানেজার মো: আবুল হোসেন গাজী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম গাজী,
হামানকর্দ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: তাজুল ইসলাম, শাহতলী বাজার ব্যবসায়ী মাওলানা আবু হানিফ খান, মাওলানা হাবিবুর রহমান, মো: হেলাল মাল, মো: আমির গাজীসহ বাজার ব্যবসায়ীগণ ও মুসল্লীগণ৷



