মতলবে সরকারি রাস্তার কাজে স্বজনপ্রীতির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে !

মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিনে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন ঘোড়াদারী থেকে ডিগাভাঙ্গা রাস্তার কাজের স্বজনপ্রীতি অভিযোগ উঠেছে ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে বরাদ্দ দেওয়া ,(টি.আর) কর্মসূচির আওতায় ২লাখ টাকার প্রকল্প বাস্তবাস্তবায়ন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে

সরজমিনে গিয়ে জানাযায় সরকারি নিয়মে উভয় পক্ষের সমান জায়গায় উপর দিয়ে রাস্তা নির্মান করার কথা থাকলেও অদৃশ্য কারণে স্বজনপ্রীতি করে এক পক্ষের ৯ ফুট আর অন্য পক্ষের ৫ ফুট জায়গা দিয়ে রাস্তা নির্মান করেন উপাদী দক্ষিন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেন ।

ওই রাস্তার পাশে ১৬ শতাংস জায়গার মালিক মৃত মিজানুর রহমানের স্ত্রী পারভিন বেগম ।
তাকে ভুল বুঝিয়ে ওনার ৯ফুট জায়গার উপর দিয়ে রাস্তা নির্মান করে । পাশের জমির মালিক আবু তাহের ও আবুল খায়েরের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আবু তাহের ও আবুল খায়েরের জমির উপর দিয়ে ৫ ফুট নেওয়া হয় । কমবেশী জায়গা নিয়ে বৈষম্যের কারনে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে ।

ডিংঙ্গাভাংঙ্গা গ্রামের জহির বেপারী অভিযোগ করেন আমার বাড়ির মাটি কেটে রাস্তা বড় করেছেন আমি সুস্থ তদন্ত চাই আপনাদের মাধ্যমে এই রাস্তার কাজে ভেকু মেশিনের দায়ীত্বে ছিলেন এলাকার মোস্তফা নামের এক ব্যাক্তি ওনি বিভিন্ন জমির মালিকের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে অনেক জমি থেকে মাটি না কেটে রাস্তার কাজে স্বজনপ্রীতি করেছে । এ সাথে জরিত ইউপি সদস্য বিল্লাল হোসেন ।

এ বিষয়ে ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন রাস্তা মেরামতের কাজটি আমি করেছি । ভেকুর মালিক মোস্তফাকে বলেছি আগের রাস্তা যেভাবে ছিল ওই ভাবেই কাজ করতে বলেছি । কাজের সময় পারভিন বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত খবর