চাঁদপুরের কৃতি সন্তান ড. মাহদী আমিনের সাথে ড. সলিম উল্লাহ’র সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার কৃতি সন্তান, মেধাবী মুখ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের এর শিক্ষা উপদেষ্টা ও প্রতিমন্ত্রী ড. মাহদী আমিন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. সলিম উল্লাহ।

সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দেশের শিক্ষা ব্যবস্থা, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং চাঁদপুরের উন্নয়ন সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ড. সলিম উল্লাহ চাঁদপুর সদরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ড. মাহদী আমিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এসময় তারা শিক্ষা খাতের উন্নয়ন, নৈতিক মূল্যবোধ জোরদার এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করেন। ড. মাহদী আমিন চাঁদপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সম্পর্কিত খবর