
সমির ভট্রাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও উত্তর বাজারে অগ্নিকান্ডে একটি মশার কয়েলের কারখানা আগুনে পুড়ে ছাই হয়েছে । এ ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
গত ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২ টার সময় নায়েরগাঁও উত্তর বাজারে মোঃ শাহজালালের কয়েলের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাজারের পাহারাদারের ডাকচি খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
অগ্নিকান্ডে কয়েলের পাউডার বানানোর ৩টি মেশিন ৪টি মটর এবং মজুদকৃত কাঠের গুড়া সহ টিনসেড ঘরটি আগুনে পুড়ে যায় । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শশর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ।
নায়েরগাঁও বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান কারখানা মালিকের দায়িত্বহীনতার কারণেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । যে ঘটিতে আগুন লেগেছে ওই ঘরের চাল পর্যন্ত কাঠের গুড়ার স্তুপ ছিল।
ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন রাত ২টার পরে খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট ্সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে । এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কারখানার মালিক শাহজালাল ।



