
চাঁদপুর খবর রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ও ২৮ ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে চাঁদপুর জেলা ভ্রমণ করবেন। উক্ত ভ্রমণের সময়সূচি নিম্নরূপ:
এদিন সকাল ০৯ টায় নিজ বাসভবন থেকে কচুয়া, চাঁদপুর-এর উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১টা কচুয়া, চাঁদপুর-এ উপস্থিতি থাকবেন। এদিন দুপুর ০২:৩০মি. কচুয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন।
এদিন বিকাল ০৫:৪৫মি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগদান করবেন। রাত ৮.০০ টায় কচুয়া, চাঁদপুর-এ রাত্রিযাপন করবেন। পরদিন ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২ টায় কচুয়া, চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৪ টায় সড়কপথে ঢাকায় নিজ বাসভবনে উপস্থিতি হবেন।
এটি সরকারি সফর। উল্লিখিত সফরে মাননীয় মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং জনসংযোগ কর্মকর্তা সফরসঙ্গী হিসেবে থাকবেন। যোগাযোগ: জনাব মো: আইয়ুব, গানম্যান, মোবাইল: ০১৭২৮-৮১৪৩৩২; জনাব নূরে আলম সিদ্দিকী, গাড়িচালক, গাড়ি নম্বর (ঢাকা মেট্রো ঘ ১৫-৯৪০১); জনাব আবদুল কুদ্দুস, গাড়িচালক, গাড়ি নম্বর (ঢাকা মেট্রো ঘ ১৫-০৩১৪); জনাব মো: আলাউদ্দিন, গাড়িচালক, গাড়ি নম্বর (ঢাকা মেট্রো ঘ ১৮-৩৫৩১)।




