নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে সম্মাননা ক্রেস্ট প্রদান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সংগঠন ও চাঁদপুর থিয়েটার ফোরাম সদস্য অনন্যা নাট্যগোষ্টির সভাপতি শহিদ পাটোয়ারী,

চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কে এম মাসুদ, অনুপম নাট্যগোষ্টির সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, মেঘনা থিয়েটারের সভাপতি হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক তবিবুর রহমান রিংকু,

অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, অনুপম নাট্যগোষ্টির সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, সদস্য বিপ্লব দাস কুট্টি সহ নাট্যশিল্পীরা পেন্সিলে আঁকা ছবি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সম্পর্কিত খবর