ব্যবসায়ী ও সফিকুল ইসলাম ও কবির চোকদার ওমরাহ হজ্বে গমণে

সংবাদ বিজ্ঞপ্তি : চাঁদপুর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলাম এবং চাঁদপুর ডেভেলপারস এসোসিয়েশনের সাধারন সম্পাদক, মেসার্স এম.কে. বিল্ডার্সের চেয়ারম্যান ও ব্যবস্হাপনা পরিচালক, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার ওমরাহ হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন। ২৩ ফেব্রুয়ারী সোমবার বিকেল সাড়ে ৩টায় বিমানে পবিত্র মক্কার উদ্দেশ্যে তারা বাংলাদেশ ত্যাগ করেন।

মক্কা মদিনায় তাদের ওমরাহ হজ্বব্রত পালন শেষে তারা পনের দিন পরে দেশে ফিরে আসবেন। কবির চোকদার এবং সফিকুল ইসলাম তাদের সময় সল্পতার কারনে তাদের ইউনিয়নের সকলের সাথে এবং চাঁদপুর শহরের অনেক বন্ধু আত্মীয় স্বজনের সাথে দেখা করে বিদায় নিয়ে যেতে পারেননি বলে তারা আন্তরিকভাবে দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন। তারা সহি সালামতে ওমরা হজ্ব যেন পালন করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

সম্পর্কিত খবর