
চাঁদপুর খবর রির্পোট: আজ ২৩ ফেরুয়ারী সোমবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলার সকল দপ্তর প্রধানদের সাথে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মতবিনিময় করবেন।
গত ২০ফেব্রুয়ারী চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার সহকারি কমিশনার নাহিদ ইকবাল স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা যায়। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নাজমুল ইসলাম সরকার। মতবিনিময় সভায় যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



