
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
১৯ফেব্রুয়ারী চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
পদাধিকারবলে কমিটির সভাপতি মো: নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক, চাঁদপুর।
কমিটির সদস্য গণ হলেন- উপ পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, সিভিল সার্জন, চাঁদপুর, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁদপুর৷ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, দাতা সদস্য চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী, এনজিও প্রতিনিধি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান,
প্রতিষ্ঠাতা প্রতিনিধি সদস্য সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ ইসমাইল তপাদার, সদস্য জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম খান, অভিভাবক প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম মজুমদার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা- ২০০৯ এর ধারা ১০ অনুযায়ী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।



