
আহম্মদ উল্যাহ : সারাদেশের ন্যয় চাঁদপুরেও বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।
একুশের প্রথম প্রহর (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ১মিনিটে প্রথমে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে জেলা প্রশাসন চাঁদপুর-এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপরই পুষ্পস্তবক অর্পণ করে জেলা পুলিশ, নৌ পুলিশ, পিবিআই, চাঁদপুর প্রেসক্লাব, আনসার ও ভিডিপি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, সিভিল সার্জন, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল, জেলা পরিষদ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সরকারি কলেজ,
সরকারি মহিলা কলেজ, চাঁদপুর রোটারী ক্লাব, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, সনাক-টিআইবি, জেলা কারাগার, জাতীয়তাবাদী দল-বিএনপি, এনসিপি, গণফোরাম, আনন্দ ধ্বনিসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক এম আর ইসলাম বাবু।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়। নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্যে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান।
ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন : বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে চাঁদপুর জেলা পুলিশ ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালন করেছে। অমর একুশের প্রথম প্রহর (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ১মিনিটে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুলিশ সুপার মো. রবিউল হাসান জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর সহ জেলা পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর প্রেসক্লাব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন,
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সদস্য আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আলম পলাশ, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন ইকরামসহ সদস্যবৃন্দ প্রমুখ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুর জেলা বিএনপি। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি খলিলুরর হমান গাজী, দেওয়ান মো. সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী,
সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ২১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টার মধ্যে কালো ব্যাজ সহকারে প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের জমায়েত এবং চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা। এরপর শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন এবং অঙ্গীকার পাদদেশে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর -৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।জেলা বিএনপির নেতারা আলোচনা সভায় বক্তব্য দেন।



