
স্টাফ রির্পোটার : চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১ তম আবির্ভাব তিথি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) ভোর ৫ টায় মঙ্গলারতির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৬ টায় সমবেত প্রার্থনা, ভজন, ধর্মগ্রন্হ থেকে পাঠ করা হয়। সকাল ৮ টায় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রতিকৃতি সহ কির্তন, মন্দির প্রদক্ষিণ ও পুষ্পাঞ্জলি করা হয়।
তার পর শিশু কিশোরদের চিত্রান্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় গ বিভাগে কৃষাণ চক্রবর্তী প্রথম স্হান অর্জন করে। প্রতিযোগিতার পর আমাদের দৈনন্দিন জীবনে শ্রী রামকৃষ্ণ জীবন ও বাণীর প্রাসঙ্গীক বিষয়ে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেফোডিল কলেজ চাঁদপুরের অধ্যাপক দীপক চক্রবর্তী।
রামগঞ্জ সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ দিপক চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ডিএন হাই স্কুলের সিনিয়র শিক্ষক সুজিত চক্রবর্তী। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।



