
চাঁদপুর খবর রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে শপথ গ্রহণ করেছেন শেখ ফরিদ আহমেদ মানিক।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দুপুর ১টায় জাতীয় নাগরিক পার্টি-এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তার এই ঐতিহাসিক বিজয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পুরো চাঁদপুর।
তিনি ১৬৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া পেয়েছেন ৯৬ হাজার ৮১১ ভোট। শেখ ফরিদ আহমেদ মানিক বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে আসছেন।
শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তার দৃঢ় অবস্থান ও নেতৃত্বগুণ জনগণের আস্থা আরও বাড়িয়েছে।



