মতলব উত্তরে হাজী আকরাম আলী একাডেমীর বার্ষিক ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্যলুধুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী হাজী আকরাম আলী একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী-২০২৬ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ আব্দুল কাদের এবং সঞ্চালনায় ছিলেন ডক্টর মাওলানা মোঃ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাবা রাশিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল আমীন পাটোয়ারী এবং মিশ সুজনা হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হযরত মাওলানা ওমর ফারুক, হুমায়ুন কবির চাঁন মিয়া, মোহাম্মদ মাইনুদ্দিন খান, জনাব মোঃ বাবুল হোসেন প্রদানিয়া, জনাব মোঃ ফরহাদ হোসেন মোল্লা,

সুমন বণিকসহ আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন, সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সততা ও নিয়মিত অধ্যয়নের গুরুত্ব তুলে ধরেন এবং হাজী আকরাম আলী একাডেমীর সার্বিক সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

সম্পর্কিত খবর