চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্য ও স্টাফদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুর খবর রিপোর্ট : আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সদস্য ও কর্মরত স্টাফদের মাঝে গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১টায় ইফতার সামগ্রি (উপহার) বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। ইফতার সামগ্রী (উপহার)বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী ।

পরে পর্যায়ক্রমে সদস্যগণ প্রেসক্লাব (প্রেসক্লাব ভবনের নিচতলা এলিট কমিউনিটি সেন্টার) থেকে ইফতার সামগ্রী গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, কার্যনির্বাহী পরিষদের সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন ও আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, প্রেসক্লাব সদস্য হাবিবুর রহমান, প্রেসক্লাবের অফিস ইনর্চাজ মো: মাসুদ দেওয়ান ও অফিস সহায়ক মো: সফিকুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত খবর