
কচুয়া প্রতিনিধি : চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পরাজয় মেনে নিয়ে নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষের বিজয়ী সংসদ সদস্য ড. আ ন ম এহছানুল হক মিলনকে শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বিএনপি প্রার্থী আ ন ম এহছানুল হক মিলনে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন ভাইকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।
উল্লেখ্য, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১০টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ড. আ ন ম এহছানুল হক পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।



