
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কে বা কাহারা আগুন দিয়েছে। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় দিকে আগুন লাগানো হয় বলে জানা যায়। খবর পেয়ে রাত পৌনে দশটায় চাঁদপুরের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দমকল বাহিনী আগুন নিভানোর চেষ্টা চালাচ্ছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই পাশে হাসপাতাল ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ওই প্রতিষ্ঠান গুলোতে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য ৫ আগস্ট এর পর জেলা আওয়ামী লীগ কার্যালয় কয়েক দফা আগুন লাগানো হয়।



